1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

ঈশ্বরগঞ্জে বিএনিপির শান্তি মিছিল

উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ২৭৫ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শান্তি শৃঙ্খলার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র উদ্যোগে শহরে শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার, ৬ অগাস্ট অনুষ্ঠিত শান্তি মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন,সরকারি অফিস আদালতসহ বিভিন্ন স্থাপনা দোকানপাঠ প্রতিদিন স্বাভাবিক নিয়মে চলবে। রাজনৈতিক দলের নেতা কর্মীরা সকলের নিরাপত্তা নিশ্চিত করবে। কেউ কোন রকম বিশৃঙ্খলা করলে দলের সকল নেতা কর্মী ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করবে। বিএনপি সন্ত্রাসী কার্যক্রমে বিশ্বাসী নয়। সকল সম্প্রদায় ও শ্রেণিপেশার মানুষকে নিয়ে উন্নত বাংলাদেশ বিনির্মাণে বদ্ধ পরিকর। বিশেষ করে সকল সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে সকল নেতা কর্মীদের প্রতি আহবান জানান নেতৃবৃন্দ।  বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে নেতৃবৃন্দ বলেন, তাদের ঋণ তখনই শোধ হবে যখন আমরা ন্যায় ভিত্তিক রাজনীতির মাধ্যবে তাদের দাবির সঠিক বাস্তবায়ন হবে।

দীর্ঘ ১৭ বছর জালিম শাসনের মাধ্যমে দেশ পরিচালিত হয়েছে। ছাত্রসমাজ সাধারণ জনগণ ও দলের নেতাকর্মীদের আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এই জালিম সরকারের জেল জুলুম গুম খুনের মাধ্যমে অনেক নেতা কর্মীকে কোণঠাসা করা হয়েছে। বাংলার মাটিতে এই স্বৈরাশাসকের কোন স্থান হবে না।

মঙ্গলবার নেতা কর্মীরা শহরের শান্তি মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা বিজয়-৭১ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি শাহ নুরুল কবীর শাহীন, জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান লিটন, এডভোকেট শাহ জাহান করীর সাজু, মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাবেক উপজেলার যুবদলের সভাপতি সভাপতি আতিকুর রাজ্জাক ভুইয়া হীরা, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আমিরুল ইসলাম ভুইয়া মনি, স্বেচ্ছাসেবকদলের সভাপতি কামাল হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং