1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

কটিয়াদিতে ধানক্ষেত থেকে গৃহবধূর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

আশরাফুল ইসলাম তুষার, চিফ রিপোর্টার।।
  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ৩৭৮ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের কটিয়াদিতে ধানক্ষেত থেকে স্মৃতি (২২) নামে এক গৃহবধূর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার, ১২ জুলাই সকালে কটিয়াদি উপজেলার হালুয়াপাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে গৃহবধূর ক্ষতবিক্ষত মরদেহটি উদ্ধার করে পুলিশ।

ওই গৃহবধূ কটিয়াদি পৌর এলাকার হালুয়াপাড়া এলাকার মানিক মিয়ার মেয়ে ও কটিয়াদি উপজেলার মসুয়া ইউনিয়নের  প্রবাসী আমিনের স্ত্রী।

জানা যায়,গৃহবধূ স্মৃতির স্বামী আমিন প্রবাসে থাকেন। তাই গৃহবধূ তার বাবার বাড়ি হালুয়াপাড়াতে থাকতেন।

বৃহস্পতিবার রাতে গৃহবধূর স্বামীর সাথে তার সর্বশেষ কথা হয়। তার স্বামী তাকে ১০ হাজার টাকা পাঠিয়ে বলে স্বামীর বাড়ি অর্থাৎ শশুর বাড়ি মসূয়াতে চলে যাওয়ার জন্য।

এর পর রাতে শশুর বাড়ির উদ্যেশ্যে বের হবার পর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যায়নি।

পরে শুক্রবার সকালে কটিয়াদি উপজেলার হালুয়াপাড়া এলাকায় একটি ধানক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

বিডিচ্যানেল ফোরকে এসব তথ্য নিশ্চিত করেছেন কটিয়াদি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ। তিনি জানান,গতকাল রাতে ওই গৃহবধূ স্বামীর বাড়ি যাওয়ার উদেশ্যে বাবার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান কোথাও পায়নি। শুক্রবার সকালে স্থানীয়রা সংবাদ দিলে আমরা গিয়ে তার লাশ উদ্ধার করি। মরদেহে কুকুর বা শেয়ালে কামড়ে খাওয়ার চিহ্ন রয়েছে। মৃত্যুর কারণ জানতে লাশ পোস্টমর্টেম এর জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছেও বলেও জানান তিনি।

তিনি আরো জানান,এ ঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি।লিখিত অভিযোগ পাওয়া সাপেক্ষে তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং