1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৪ অপরাহ্ন

পাকুন্দিয়ায় পুলিশের অভিযানে এক কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

এম এ হান্নান পাকুন্দিয়া( কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ২৪২ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পাকুন্দিয়া থানা পুলিশের একটি দল।

গ্রেফতার উজ্জ্বল মিয়া (৩২) পাকুন্দিয়া উপজেলার চরকাওনা মুনিয়ারীকান্দা এলাকার রেনু মিয়ার ছেলে।

সোমবার, ৮ জুলাই রাত সাড়ে আটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাকুন্দিয়া উপজেলার চরকাওনা মুনিয়ারীকান্দা বাজার সংলগ্ন ঈদগাহ মাঠের কাছে থেকে এক কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।

পাকুন্দিয়া থানার ওসি আসাদুজ্জামান টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডিচ্যানেল ফোরকে জানান গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং