1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনে জয় পেলেন যারা

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ ।।
  • প্রকাশিত: বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৪৩১ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের নান্দাইলে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ১২৬টি ভোট কেন্দ্রে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার, ৫ মে সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থীর মধ্যে ৪৬ হাজার ৪৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন দোয়াত কলম প্রতীকের প্রার্থী নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম শাহান। তার নিকটতম প্রতিদ্বন্দী  এমদাদুল হক ভূইয়া আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২৯ হাজার ৫৮৭ ভোট। এতে ১৬ হাজার ৮৪৯ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন আমিনুল ইসলাম শাহান (দোয়াত কলম)। অপরদিকে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন তালা প্রতীকের প্রার্থী মো. শফিউল আলম রাসেল এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন ফুটবল প্রতীকের প্রার্থী মোছা. তাছলিমা বেগম তামান্না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং