1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

নান্দাইল উপজেলা চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম শাহানের সংবাদ সম্মেলন

শহিদুল ইসলাম পিয়ারুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২ জুন, ২০২৪
  • ২৪৩ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম শাহানের আয়োজনে অপর দুই চেয়ারম্যান প্রার্থীর মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মন্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার, ২রা জুন নান্দাইল উপজেলা সদর পুরাতন বাসস্ট্যান্ড ভূঁইয়া মার্কেটে নির্বাচনী ক্যাম্পে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম শাহান বলেন, নান্দাইলে কলেজ ছাত্র মুরাদ হত্যার জানাযা’র নামাজ পূর্বক উপজেলা চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীকের এমদাদুল হক ভূইয়া ও মোটর সাইকেল প্রতীকের হাজী নাজিম উল্লাহ লিটনের মিথ্যা, ষড়যন্ত্র ও উস্কানীমূলক বক্তব্য প্রদান করেছেন। আমিনুল ইসলাম শাহান আরও বলেন, অপরাপর দুই চেয়ারম্যান সহ সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভূইয়ার মিথ্যা ও উস্কানীমূলক বক্তব্যে মাননীয় পরিকল্পনা মন্ত্রী ও তাঁর (আমিনুল ইসলাম শাহান) এর ছত্র ছায়ায় হত্যাকান্ড সংগঠিত হয়েছে এমন অভিযোগ তুলে ধরেন যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। মুলত অপরাপর চেয়ারম্যান প্রার্থীগণ উক্ত নির্বাচন বানচাল করার চেষ্টায় বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত আছেন ও মিথ্যা গুজব ছড়াচ্ছেন। উক্ত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে আগামী ৫ই জুন সুষ্ট ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য সকলকে সার্বিক সহযোগিতা করার পাশাপাশি নান্দাইলে কর্মরত সাংবাদিকদেরকে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করার আহ্বান জানান। এছাড়া মুরাদ হত্যা মামলার এজাহারভূক্ত আসামীরা দলীয় কোন পদ-পদবীদারী কোন নেতাকর্মী নয়। মুরাদ হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ও প্রধান নির্বাচনী এজেন্ট মো. শাহাব উদ্দিন ভ্ইূয়া, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, আওয়ামীলীগ নেতা মুশফিকুর রহমান ও প্যানেল মেয়র শফিকুল ইসলাম ভূইয়া। সকল বক্তারা ৫ই জুন সুষ্ঠ ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানিয়েছেন। এসময় নান্দাইলে কর্মরত ইল্ট্রেনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং