কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও কিশোরগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. জিল্লুর রহমানকে দেখতে ঢাকা এভারকেয়ার হাসপাতালে যান যুব ও ক্রীড়া মন্ত্রী আলহাজ্ব নাজমুল হাসান পাপন, এমপি।
বৃহস্পতিবার, ২৩ মে সন্ধ্যার পর ঢাকা এভারকেয়ার হাসপাতালে অসুস্থ অবস্থায় আইসিইউতে চিকিৎসা শেষে বেডে নিয়ে আসলে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. জিল্লুর রহমানকে দেখতে হাসপাতালে ছুটে যান তিনি।
এসময় তার সাথে ছিলেন কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসান।
যুব ও ক্রীড়া মন্ত্রী আলহাজ্ব নাজমুল হাসান পাপন, এমপি হাসপাতালে গিয়ে অসুস্থ বীর মুক্তিযোদ্ধার খোঁজ খবর নেন এবং সুস্থ্যতা কামনা করে দোয়া করেন এবং উন্নত চিকিৎসা করানোর আশ্বাস দেন।
বীরমুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার আলহাজ্ব মো. জিল্লুর রহমানের পরিবারের পক্ষ থেকে যুব ও ক্রীড়া মন্ত্রী আলহাজ্ব নাজমুল হাসান পাপন ও উপজেলা আওয়ামী লীগে সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসানসহ এ পর্যন্ত যারা ওই বীর মুক্তিযোদ্ধাকে দেখতে হাসপাতালে গিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।