
চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডংয়ে শক্তিশালী টর্নেডোর আঘাতে পাঁচজন নিহত ও ৩৩ জন আহত হয়েছে। শনিবার, ২৭ এপ্রিল রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া নিউজ এজেন্সি বিষয়টি জানিয়েছে।
শক্তিশালী টর্নেডোর আঘাতে বাইয়ুনে মোট ১৪১ টি কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। ত্রাণ তৎপরতা ও উদ্ধার কাজের জন্য দুর্গত এলাকায় অসংখ্য অগ্নিনির্বাপণ, অনুসন্ধান এবং উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।
দেশটির প্রাদেশিক আবহাওয়া ব্যুরো পরিচালিত প্রাথমিক তদন্তে দেখা গেছে টর্নেডোটি ছিল লেভেল-থ্রি মাত্রার। এর বিস্তৃতি ছিল এক কিলোমিটার জুড়ে।
আনাদোলু নিউজ এজেন্সি থেকে অনুদিত
Leave a Reply