কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার গোপদিঘী ইউনিয়নের মুশুরিয়া গ্রামের সুরাপের বাড়ীতে অটো ভাড়া নেওয়াকে কেন্দ্র করে বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। রবিবার, ৭ এপ্রিল এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় সুরাপ মিয়া গ্রুপের নুরু মিয়া, মোজ্জাকির, আলাউদ্দিন, শামীম, মোজাহিদ, তোফাজ্জল, হেপি আক্তার, বিপাশা, নাজমা আক্তারসহ মোট ৯ জন আহত হয়।
এদের মধ্যে নুরু ও মোজাক্কির মিঠামইন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ী ফিরে গেছে।
এ ব্যাপারে সুরাপ মিয়া ৮ই এপ্রিল সোমবার বিকালে মিঠামইন থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।
লিখিত অভিযোগ এর বিবরণ থেকে জানা যায়, অটো ভাড়া নেওয়ার তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ঘটনার সুত্রপাত ঘটে এবং গোপালপুর গ্রামের কদ্দুস মিয়ার লোকজন সুরাপ মিয়ার বাড়ীতে হামলা চালিয়ে ঘর ভাংচুর, স্বর্ণলংকার ও নগদ টাকা নিয়ে যায়। এ বিষয়ে মিঠামইন থানার অফিসার ইনচার্জ আহসান হাবিব এর নিকট জানতে চাইলে তিনি বলেন, সুরাপ মিয়া বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দাখিল করেছে। তদন্তপূর্বক আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।