1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ইফতার মাহফিল

আশরাফুল ইসলাম তুষার, চিফ রিপোর্টার।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ৩৭৯ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার, ৪ এপ্রিল জেলা শহরের কেন্দ্রীয় সমবায় ব্যাংকের ২ য় তলায় সংগঠনের কার্যালয়ে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আহমাদ ফরিদ। জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম তুষার এর পরিচালনায় এ সময় ইফতার পূর্ব আলোচনাসভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি তারেক মিনহাজ কোরায়শি ছোটন,সহ-সভাপতি আব্দুর রউফ ভূইয়া,সাংগঠনিক সম্পাদক রায়হান জামান,প্রচার সম্পাদক মোহাম্মদ রুবেল,দপ্তর সম্পাদক ইমরান হোসেন,সাংস্কৃতিক সম্পাদক রিফাত ইসলাম সহ আরো অনেকেই।

এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ প্রিন্ট মিডিয়া এসোসিয়েশনের সভাপতি আশরাফ আলী,সাধারণ সম্পাদক মামুন উজ্জ্বল,সদর উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান প্রার্থী খালেদ সাইফুল্লাহ সাফাতসহ অন্যান্যরা।

আলোচনাসভা শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন জেলা সাংবাদিক ইউনিয়নের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা সানজিদ হক। পরে সবাই ইফতার গ্রহণ করেন।

এ সময় জেলা সাংবাদিক ইউনিয়নের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের অর্ধশত সাংবাদিক উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং