1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন

ঈশ্বরগঞ্জে বিনামূলে পাট বীজ বিতরণ

উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৩৪১ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২০২৪-২৫ মৌসুমে পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র, প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ কর্মসুচির শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার, ১০ মার্চ উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্সের সভাপতিত্বে পাট বীজ বিতরণ কর্মসুচির উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য মাহমুদ হাসান সুমন।

জানা যায়, উপজেলার ৮০জন কৃষকের মাঝে ২০২৩-২৪ অর্থবছরের প্রণোদনা কর্মসুচির আওতায় খরিপ-১ পাট বীজ বিতরণ করা হয়।

পাট বীজ বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নুসরাত জামান।

এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন, বজলুর রহমান, সদস্য আবুল মনসুর, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভুঁইয়া সুমন, ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মাজেদুর রহমান প্রমুখ।  

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং