1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:০৪ অপরাহ্ন

মাতৃগর্ভে থাকা শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ শাস্তিযোগ্য অপরাধ-হাইকোর্ট

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৩৭ বার পড়া হয়েছে
হাইকোর্ট, ছবি: সংগৃহিত

 

আল্ট্রাসনোগ্রাম বা অন্য যেকোন উপায়ে মাতৃগর্ভে থাকা শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশকে শাস্তিমূলক অপরাধ বলে এক রায়ে ঘোষণা দিয়েছেন হাইকোর্ট।

রবিবার, ২৫ ফেব্রুয়ারি বিচারপতি নাঈমা হায়দার ও কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হকের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

রায়ে বলা হয়েছে, আল্ট্রসেনোগ্রাম কিংবা অন্য যেকোন উপায়ে মাতৃগর্ভে থাকা শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবেনা। এটি একটি শাস্তিমূলক অপরাধ হিসেবে গণ্য হবে।

হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোকে কঠোরভাবে এ নির্দেশ মানার কথা বলা হয়েছে রায়ে।

আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইশরাত হাসান। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষে ছিলেন আইনজীবী তীর্থ সলিল রায়। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং